1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সরকারি খরচে নতুন স্কুল তৈরী হলেও, গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ৫ই মার্চ বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত স্কুল শালবনীর জামভেদিয়ায় এই নয়া জুনিয়র হাই স্কুল। ৩৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় স্কুলের এই নয়া ভবনটি।

তবে সেই স্কুল বিল্ডিং তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের, গ্রামবাসীদের দাবী স্কুল বিল্ডিং তৈরি হওয়ার সময় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এমন সন্দেহ হয় তাদের, এই অভিযোগের ভিত্তিতে তারা সরকারি আধিকারিকদের কাছেও অভিযোগ জানান, কিন্তু তাহার কোন সূরাহা হয়নি, কোথাও সুরাহা না পেয়ে তারা জেলাশাসককে লিখিত অভিযোগ জানান, এই অভিযোগের ভিত্তিতে আমরাও ওই স্কুলে পৌঁছাই এবং বিভিন্ন ছবি ধরা পড়ে ,খসে পড়ছে প্লাস্টার এখনই স্কুলের, ছাদের জল চুঁয়ে পড়ছে, হস্তান্তর হওয়ার আগেই দেখা যাচ্ছে একাধিক সমস্যা, অভিযোগের সুর টিচার ইনচার্জের গোলাতে ও।

বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা, যদিও অভিযুক্ত ঠিকাদার সিদাম ঘোষের দাবী সব কাজই তিনি নাকি সঠিকভাবে করেছেন।

অভিযোগ শুনে দ্রুত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে, কন্টাকটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামবাসী প্রসাদ সাহা, গ্রামবাসী মুরালী সাহা, পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত ধল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামভেদিয়া জুনিয়র হাই স্কুলের সৌরভ মন্ডল, অভিযুক্ত ঠিকাদার সিদাম ঘোষ, মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র সহ অন্যান্যরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park