1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিগত সরকারের শিক্ষা কমিশন দেশের শিক্ষা ব্যবস্থা যে ভাবে ধ্বংস করেছে তা পরিবর্তন ও পরিমার্জন করা দরকার। -অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিগত সরকারের শিক্ষা কমিশন দেশের শিক্ষা ব্যবস্থা যে ভাবে ধ্বংস করেছে তা পরিবর্তন ও পরিমার্জন করা দরকার। স্কুল, কলেজ,মাদ্রাসা এবং কারিগরি প্রতিটি শিক্ষায় শ্রেণির বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করে শিক্ষাক্রমের মান যথার্থ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে দূরদশী কৌশল অবলম্বন করতে হয় ,শিক্ষাণীতি বা ব্যবস্থা এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রের উন্নয়নের মুল হাতিয়ার শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হলে প্রয়োজন শিক্ষার সংস্কার ও প্রসার । ভিটিটিআই বগুড়ার সভাকক্ষে সকাল ১১ ঘটিকায় শিক্ষা সংস্কার কমিশনের সদস্য(কারিগরি) অধ্যাপক প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ শিক্ষক নেতৃনৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন । বগুড়া পলিটেকনিকের অধ্যক্ষ(সাবেক) প্রকৌশলী খোন্দকার গোলাম মোস্তফার সভাপতিত্বে মোঃ হাসান আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বয়ড়া কারগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ । বিশেষ অতিথি ভিটিটিআই অধ্যক্ষ প্রধান অতিথিকে বলেন সরকার পৃষ্টপোশকতা করলে বগুড়া ভিটিটিআই শিক্ষকদের প্রশিক্ষনের জন্য একটি আন্তর্জাতিক প্রশিক্ষন কেন্দ্র হিসাবে পরিচালিত হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রের চলমান সমস্য,কারিকুলাম পরিবর্তন,পরিমার্জন ,শিক্ষকদের প্রশিক্ষন,একাডেমিক ভবন,শিক্ষার্থীদের উপবৃত্তি এবং কারিগরি শিক্ষাবোর্ড ও কারিগরি অধিদ্প্তরের নানাবিধ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুস সালাম,টিএসসি নওগাঁ,অধ্যক্ষ মোঃ শফিউল আলম লিমন,বগুড়া মডেল টেক এন্ড বিএম কলেজ, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক । ভোকেশনাল শিক্ষাক্রমের কারিকুলাম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ভোকেশনাল
শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park