1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে নিজ স্বার্থে ব্যবহার করেছে, পুলিশ সুপার মারুফাত হোসাইন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি।

 

দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ফেব্রুয়ারি (শনিবার)দুপুর ১২টায় জনসাধারণের অংশগ্রহণে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

6

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ। আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দিনাজপুরে থাকব এই পুলিশ হবে জনগণের পুলিশ। মাদক, চুরি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো ভূমিকা রাখবে। কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেফতার করা হবেনা। ফুলবাড়ীর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park