1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া, প্রতারণা, মারধরের বিচার এবং দেড় লাখ টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

জমি কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা, জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া,প্রতারণা এবং টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। সাথী আক্তার নামের ঐ নারী এ ঘটনায় গত ৯ জুলাই খুলনার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও জমা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাথী আক্তার অভিযোগ করেন, দিঘলিয়া উপজেলার বাসিন্দা মনিরা খানমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে ২০২২ সালে দিঘলিয়ার দেবনগর মৌজায় আড়াই শতক জমি ও দুই তলা ভবনসহ একটি সম্পত্তি কেনার বিষয়ে চুক্তি হয়। সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা। বিভিন্ন সময়ে তিনি মনিরা খানমকে মোট ১ লাখ ৬২ হাজার টাকা প্রদান করেন এবং পরে ২০২২ সালের ১ জানুয়ারি জমিটি তার নামে রেজিস্ট্রি করা হয়। বাকি টাকা পরিশোধের জন্য তাকে পাঁচ বছর সময় দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, জমি রেজিস্ট্রির পর থেকেই মনিরা খানম বিভিন্নভাবে অতিরিক্ত টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এর মধ্যে চাকরি হারানোর পর ২০২৫ সালের ১০ এপ্রিল তার বাসায় গিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে মনিরা খানম তার ভাইয়ের নামে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে ৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন। এ প্রস্তাবে রাজি হয়ে স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের পর ধাপে ধাপে তাকে মোট ৪ লাখ ৭০ হাজার টাকার মধ্যে ১ লাখ ও পরে ৩ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ৮ জুলাই দিঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে বাজারের সামনে প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে ও তার স্বজনদের মারধর করা হয়। পরে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে সমঝোতার চেষ্টা করে। সেখানে অভিযুক্ত পক্ষ দাবি করে, টাকাটি তাদের পাওনা ছিল। একপর্যায়ে চাপের মুখে ভুক্তভোগীকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকার মধ্যে মাত্র ২ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এখনও তার ১ লাখ ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ হওয়া অবশিষ্ট ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park