1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা থানায় লিখিত অভিযোগ দায়ের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহলে জনৈকা গৃহবধূকে গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরবাড়ির মালামাল লুটপাট করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিকটিমের
স্বামী জাহাঙ্গীর শেখ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৮ টার সময় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল শেখ পাড়া নিবাসী মোঃ ইজু শেখের পুত্র মোঃ মাঞ্জাল শেখ প্রতিবেশী মৃত উজির আলী শেখের পুত্র মোঃ জাহাঙ্গীর শেখের বাড়িতে আসে। এ সময় বাড়িতে জাহাঙ্গীরের স্ত্রী হোসনেয়ারা বেগম (৪২) একাকী বাড়ি ছিল। মোঃ মাঞ্জাল শেখ জাহাঙ্গীরের স্ত্রীর নিকট খাবার খেতে চায় এবং সে ফোন করে আরো ২/৩ জনকে ডেকে নিয়ে আসে। জাহাঙ্গীরের স্ত্রী খাবার আনতে যাওয়ার সময় পিছন থেকে তোয়ালে দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং তাকে টেনে ল্যাট্রিনের দিকে নেওয়ার চেষ্টা করলে গৃহবধূ হোসনেয়ারা বেগম জোরে চিৎকার দেয়। চিৎকার শুনে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। জাহাঙ্গীর শেখ এ সময় বাড়ি এসে শুনে স্ত্রী হোসনেয়ারাকে নিয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হোসনেয়ারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। দিঘলিয়া থানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park