1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় বাড়ির উঠানে পুতে রাখা ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার ; ঘটনায় জড়িত দম্পতি গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার—-আব্দুর রাজ্জাক।

খুলনার হরিণটানা থানায় এলাকায় বাড়ির উঠানে পুতে রাখা ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হরিণটানা থানার রেল ব্রিজ এলাকার মুরাদ মোল্লার বাড়ি থেকে তিন মাস আগে পুঁতে রাখা ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনীকে আটক করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামের এক ব্যক্তির মরদেহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এমনটাই জানিয়েছে পুলিশ ।

এলাকাবাসীরা জানান, এই মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী মাদকাসক্ত। তারা মোস্তর মোড়ের বিশ্ব রোডের পাশে মাদক ব্যবসায়ী কণা ও তার দুই ছেলে রানা ও রায়হানের সহযোগী। রানা রায়হানের কাছ থেকে মাদক কিনে বাড়িতে বসে স্বামী স্ত্রী মিলে একসঙ্গে সেবন করতো।
এ সময় ঐ এলাকার আরও কয়েকজন বাসিন্দারা জানান,যারা মানুষ হত্যা করে উঠানে পুঁতে রাখতে পারে তাঁরা মাদক বিক্রি করলেও করতে পারে।
তবে প্রায় প্রতিদিনই মুরাদ মোল্লা ও ফাল্গুনী স্বামী-স্ত্রী মিলে বাড়িতে নেশা করে ঝগড়াও করতো। আর সব সময় ঝগড়ার মাঝে তারা কিছু একটা নিয়ে একে অপরকে দোষারোপ করে আসছিল কিন্তু বিষয়টি পরিষ্কার ছিল না বলে এলাকাবাসী কিছু বুঝতে পারতো না। এদিকে এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মুরাদের স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে, তিনি স্বামীর বিরুদ্ধে থানা পুলিশকে অবগত করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেয়। মুরাদ মোল্লার স্ত্রী ফাল্গুনীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোঁড়া হয়। ধারণা করা হচ্ছে, লাশটি তিন মাস আগে গুম হওয়া মারুফের। এমনটাই জানিয়েছে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন।
এ ব্যাপারে আটক মুরাদ মোল্লা এমন ঘটনা ঘটাতেও পারে বলে সন্দেহ পোষণ করে গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন জানান, মুরাদ মোল্লা পূর্ব থেকে মাদকাসক্ত। সে কখনো তার বাবা-মাকে ভরণ পোষণ দিত না । উল্টো তাদের উপর বিভিন্ন অত্যাচার চালাতো। যে কারণে তার বাবা মনসুর মোল্লা জীবিত থাকাকালীন মুরাদ মোল্লার বাড়িতে থাকতো না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park