1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

অজস্র কলমের ছোঁয়া”-এর দশম সাহিত্য আসর অনুষ্ঠিত খুলনা শিল্পকলা একাডেমির আসন্ন গুণীজন সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

খুলনা: সাহিত্যচর্চা, সৃজনশীলতার বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে খুলনার সাহিত্য সংগঠন “অজস্র কলমের ছোঁয়া”-এর দশম সাহিত্য আসর গত ১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বদিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আসরে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ মনিরুজ্জামান এলু ও কামরুল হাসান মৃধা।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, প্রবন্ধ পাঠ এবং সাহিত্য বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাহিত্যচর্চার প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

আসরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য গুণীজন সম্মাননা অনুষ্ঠান। শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে “অজস্র কলমের ছোঁয়া”-এর পক্ষ থেকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় মাহমুদা খাতুন, মো. শাহ আলম, আহাম্মেদ মনন, জুলিয়া পারভীন, মো. শহিদুল ইসলাম, মো. ওমর আলী, শাহিন মেহেদী, শেখ গোলাম রসূল খোকন, শিরিন আরা ছোট, খান সাব্বির হাসান এবং মো. মাজহারুল আলমসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা, নতুন লেখকদের উৎসাহিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সাহিত্য আড্ডা, মতবিনিময় এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দশম সাহিত্য আসরের সমাপ্তি ঘোষণা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park