
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মন্জু বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান সময়ের আদলে অর্থনৈতিক বাস্তবতায় সমবায়কে আরও আধুনিক, দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করার বিকল্প নেই। একটি শক্তিশালী ও গতিশীল সমবায় আন্দোলনই পারে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
তিনি সমবায়দের উদ্দেশ্য করে বলেন, সমবায়ের পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, দক্ষ নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা। যা আধুনিক বাংলাদেশ গড়তে সহায়ক ভুমিকা পালন করবে। তিনি আরও বলেন, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষি, চিংড়ি চাষ, ভূমি উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
যা প্রসংশার দাবিদার। তিনি আশা করেন,বর্তমান ব্যবস্থাপনা কমিটি সদস্যদের জন্য নতুন নতুন আর্থিক সেবা চালুর মাধ্যমে ব্যাংকটি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে। বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা সমবায় অফিসার মোঃ জহিরুল ইসলাম বলেন, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক এতদাঞ্চলের একটি প্রাচীনতম প্রতিষ্ঠান। দীর্ঘকাল প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ধরে সম্মূখে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি প্রশংসার দাবিদার।
তিনি আশা করেন,সমবায়ভিত্তিক বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে সদস্যদের আয় বৃদ্ধি ও টেকসই জীবনমান নিশ্চিত করা সম্ভব। সদস্যদের আর্থিক নিরাপত্তা, সামাজিক কল্যাণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনই হওয়া উচিত ব্যাংকের সকল কার্যক্রমের মূল লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যবস্থাপনা কমিটির দূরদর্শী নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ আগামী দিনে সমবায় আন্দোলনের একটি অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির হল রুমে গতকাল শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক এস,এম ফরিদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, খুলনা বন্ধন ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক এস,এম ইদ্রিস আতিয়ার,সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কামরুল আহসান, সিসিএমপির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও ব্যাংকের সাবেক সভাপতি কাজী শফিকুল ইসলাম । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য তরফদার বাদশা মিয়া, মোঃ সরিফুল ইসলাম, প্রশান্ত কুমার সরকার, মলিনা জোয়ার্দার, সরকার মনোনীত মোঃ আবু সাইদ, মোঃ মারুফ উজ্জামান। ব্যংকের ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম ও সদস্য তরফদার বাদশা মিয়ার যৌথ সঞ্চলনায় সমবায়দের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন
মাস্টার মোদাচ্ছের হোসেন, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন,সুভাস চন্দ্র মন্ডল, মোঃ আবুল কালাম ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র নাথ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শেখ, সমবায়ী তোফাজ্জল মুন্সি, শহিদুল ইসলাম, নিশিকান্ত বিশ্বাস, শক্তিধর মন্ডল,আব্দুর রশিদ,আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, আজিত কুমার ঘোষ, খোরশেদ শেখ, মোক্তার গাজী, জগত আলী মোড়ল, আব্বাস উদ্দীন, আয়ুব আলী, নুরু ইসলাম, অমর আলী।
৫৩ তম বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের ন্যায় এবারও প্রবীণ সমবায়ীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সমবায়ীদের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তি, ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।