1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ভারী বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজী মিজানুর রহমান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পরিদর্শন করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা।১১ জুলাই শনিবার শিরোমণি, ডাকাতিয়া গ্রামের বিভিন্ন স্থানের জলবদ্ধতা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।
অতি বর্ষণে সৃষ্ট পানিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে ছুটে যান খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। তিনি এলাকাবাসীর দুর্দশার কথা ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম কে অবগত করলে তাৎক্ষণিক উনারা এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ সময় কাজী মিজানুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক
রহমানের নির্দেশনায় এবং খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এবং খুলনা ৫ এর সংসদ নির্বাচন আলি আজগর লবী ভাইয়ের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থেকে তাদের দুর্দশা রাঘব করার চেষ্টা করছে। তিনি আরো বলেন জলাবদ্ধতায় বিভিন্ন পানিবাহিত রোগ কলেরা ডায়রিয়া যেন মহামারী আকার ধারণ করতে না পারে সে প্রশাসন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্রুত জলাবদ্ধতা নিরশন করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park