1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ইমন নামে এক কয়েদির দেয়াল টপকে পলায়ন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

(বাংলার চেতনা নিউজ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ইমন নামে এক কয়েদি দেয়াল টপকে পালিয়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। কারাগার সূত্রে জানা যায়, চুরির একটি মামলায় আটক ইমন পুরাতন জেলা কারাগারে বন্দি ছিলেন। বিকেলে মহিলা কয়েদিদের জন্য ব্যবহৃত বাথরুমের পেছনের দিক দিয়ে কারাগারের দেয়াল টপকে তিনি পালিয়ে যান। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পালিয়ে যাওয়া কয়েদিকে আটক করতে অনুসন্ধান শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম বলেন, “একজন কয়েদি পালিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য অনুসন্ধান চলছে।” পালিয়ে যাওয়া কয়েদিকে আটক এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park