1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হাসপাতালের ব্যয় মেটাতে না পেরে মাকে তালা বন্দি করে রাখে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

চিকিৎসা ব্যয় পরিশোধ করতে না পারায় হাসপাতালে তালা আটকে বন্দী করে রাখা হয় সদ্য সন্তানহারা এক মাকে। এমন খবরে ছুটে যান দিনাজপুরের স্থানীয় সাংবাদিকরা। তাদের তাৎক্ষণিক উদ্যোগে অবশেষে মুক্তি মেলে সেই নারীর।

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের ঘটনা । ভুক্তভোগী সেই নারী স্থানীয় বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর মাঝাপাড়া গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছয় দিন বয়সী অসুস্থ সন্তানকে নিয়ে গত বুধবার পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি হন সেই মা। নারী ও শিশু ওয়ার্ডে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যায় নবজাতকটি।

স্বজনদের অভিযোগ, চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধ করতে না পারায় সদ্য সন্তান হারা মাকে একটি কক্ষে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত শিশুর মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এতে মায়ের অনুপস্থিতিতেই সন্ধ্যায় নবজাতকের জানাজা ও দাফন সম্পন্ন করতে হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি জানতে পারেন দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি মামুনুর রশিদ এবং কালের কন্ঠের প্রতিনিধি মিনহাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনকে বিষয়টি অবহিত করেন তারা। বিষয়টি দেখতে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল জলিল সরকার, মোহনা টেলিভিশনের ইফতেখার হাবিব, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলুসহ প্রায় ১৫ জন সাংবাদিক নেন হাসপাতালে যাওয়ার প্রস্তুতি।

তবে এ বিষয়ে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। এখনই বিষয়টির ব্যবস্থা নিচ্ছি আমি।’

পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এক ঘণ্টার মধ্যে প্রসূতি মাকে বিনা শর্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে উপজেলা পরিষদের তহবিল থেকে চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধে সহযোগিতার আশ্বাসও দেন। এর পর ভুক্তভোগীকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দরিদ্র রোগীদেরকে বিনা খরচে বা নির্দিষ্ট অংকের অর্থ ছাড় দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম রয়েছে। শোকাহত মাকে এভাবে হাসপাতালে আটক রাখা অমানবিক।’

সচেতন মহলের ভাষ্য, সংবাদ প্রকাশের আগেই একজন অসহায় প্রসূতি মায়ের মুক্তি নিশ্চিত করতে সাংবাদিকদের দ্রুত উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ পার্বতীপুরে মানবিক দায়িত্ববোধের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park