
এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভিন আক্তার ডলি।
এ সময় উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান সাদ্দাম, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য মো. আলী মিন্টু এবং সংরক্ষিত মহিলা সদস্য আলিয়া পারভিন, পলি আক্তার ও ঝরনা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে এবং নারী ও শিশু নির্যাতন সমাজের মানবিক ভিত্তিকে দুর্বল করে দেয়। তাই সচেতন সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান থাকবে।।