
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফুলবাড়ীর আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিধু ভুষন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা আহমেদ হাছান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন সহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও সুধীজন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায়ভিত্তিক কর্মকাণ্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।।