1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের স্টাফের গলা কেটে ক্যাশ চুরি 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড়ে এনা পরিবহনের কাউন্টারের স্টাফ ইমন নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় পরিবহনের কাউন্টারের ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে বলছে জানান এনা পরিবহনের সংশ্লিষ্টরা। রবিবার বাদ মাগরিব নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত ইমন আজই প্রথম দিন সে স্টাফ হিসাবে এনা পরিবহনে যোগদান করেছে। সে দিঘলিয়ার বাসিন্দা। বর্তমানে তার শারিরীক অবস্থা গুরুতর। ইমনকে তাৎক্ষণিক ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ইমনের অবস্থা আশংকাজনক অনেক রক্ত ক্ষরণ হয়েছে। এব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। কাউন্টার ম্যানেজার মাগরিবের নামাজ পড়তে গেলে পরে এসে দেখতে পান তার স্টাফকে কে বা কারা কাউন্টারের টাকা লুট করে তাকে গলা কেটে রেখে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park