1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সাতক্ষীরা শ্যামনগর থেকে ১৮৮১ বোতল ফেন্সিডিল ও ৯৬ হাজার পাতা বিড়িসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ, ২২৮ বোতল ফেয়াড্রিলসহ সর্বমোট ১,৮৮১ বোতল ফেন্সিডিল এবং ১৪৮০ পাতা ভারতীয় ঔষধ, ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪ জুলাই ২০২৬ তারিখ, সকাল ০৬.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ, ২২৮ বোতল ফেয়াড্রিল সাদৃশ ফেন্সিডিলসহ

সর্বমোট ১৮৮১ (একহাজার আটশত একাশি) বোতল ফেন্সিডিল এবং ১৪৮০ (চৌদ্দশত) পাতা ভারতীয় ঔষধ, ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) পিস ভারতীয় পাতা বিড়িসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উপরোল্লিখিত মাদকদ্রব্য, ঔষধ ও পাতা বিড়ি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্য, ঔষধ ও পাতা বিড়িসহ আসামিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park