1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে ২৭টি এতিমখানা ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থী, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বেসরকারি এতিমখানা, স্বেচ্ছাসেবী সংস্থা, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপবৃত্তি ও পারিবারিক জীবনমান উন্নয়ন এর এককালীন  ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত ২৭টি মাদ্রাসার মাঝে  অনুদান,  প্রতিবন্ধী ১০ জনের মাঝে হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজাউনুল হক।

অনুষ্ঠানে ২৭টি মাদ্রাসার পরিচালকের  মাঝে মোট ১ কোটি ৩০ লাখ টাকার ক্যাপিটেশন গ্র্যান্টের চেক, প্রতিবন্ধী ১০ জনের মাঝে ১০টি হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ জন শিক্ষার্থীর মাঝে ৪৪ হাজার টাকা উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে মোট ৬৪ হাজার টাকা এবং ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ,  সংসদ সদস্যের সমন্বয়কারী শাহাজুল ইসলাম, সমন্বয়কারী আলাউদ্দিন মাস্টারসহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park