1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

জমজমাট ভোটে পালের বাজার কমিটির নির্বাচন সম্পন্ন; নতুন নেতৃত্বে ব্যবসায়ীদের প্রত্যাশা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি: হাবিবুর রহমান

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজার কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বাজারের মোট ২৪৫ জন ভোটারের মধ্যে ২৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৯৬ শতাংশ উপস্থিতি। নয়টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি পদের জন্য পৃথক ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সব পদের ব্যালট মিলিয়ে মোট ৪২টি ভোট বাতিল হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে গোলাম ইয়াছিন ঢালী ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ডাব প্রতীক নিয়ে মো. তারিক মাহমুদ ঢালী ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীক নিয়ে শেখ মাহামুদ আলম লোটাস ৭৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে মোশারেফ হোসেন ১৪২ ভোট, কোষাধ্যক্ষ পদে মোটরবাইক প্রতীক নিয়ে জাহিদুর রহমান ৯৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. জাকারিয়া মিঠু ১০৯ ভোট, প্রচার সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে মো. আলী হোসাইন ১৪০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাট প্রতীক নিয়ে মাফুজুর রহমান ১১৩ ভোট এবং কার্যনির্বাহী সদস্য পদে তারা প্রতীক নিয়ে আব্দুল্লাহ আল কাফি ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

পদভিত্তিক বাতিল ভোটের হিসাব অনুযায়ী সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ৩টি, সহ-সাধারণ সম্পাদক পদে ৩টি, কোষাধ্যক্ষ পদে ১টি, দপ্তর সম্পাদক পদে ৩টি, প্রচার সম্পাদক পদে ৬টি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭টি এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৩টি ভোট বাতিল হয়। সব মিলিয়ে মোট বাতিল ভোটের সংখ্যা দাঁড়ায় ৪২টি।

নির্বাচন পরিচালনা কমিটির ভাষ্য অনুযায়ী, বিএনপির খুলনা জেলা প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পীর সহযোগিতায় এবং ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির প্রধান মো. শরিফুল ইসলাম বকুলের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় শেখ আবুল কালাম, মনির আহাম্মদ ঢালী, আনোয়ার হোসেন মল্লিক, শিপন আহম্মেদ, আমিনুল ইসলাম রুমি, মো. ইকরাম হাসান, উত্তম চক্রবর্তী, রেজাউল করিম ছোটসহ অন্যরা দায়িত্ব পালন করেন।

পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থী অংশ নেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান বাজারের ব্যবসায়ী, ভোটার ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park