1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

বাংলার চেতনা নিউজ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা
খুলনার তেরখাদায় ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম অসন্তোষে ফুঁসছেন গ্রাহকরা। দিন-রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে মাস শেষে বাড়তি বিলের চাপ যোগ হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, তীব্র গরমের মধ্যে তেরখাদা উপজেলার ও বিভিন্ন ইউনিয়নে দিনে ৬ থেকে ৮ ঘণ্টা এবং রাতে ৩ থেকে ৪ দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালের রোগী ও দোকানপাটের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আইপিএস ও জেনারেটর চালাতে গিয়ে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে অনেককে।
গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ কম থাকা সত্ত্বেও চলতি মাসে বিল এসেছে অস্বাভাবিক বেশি। অনেক পরিবারের বিল আগের তুলনায় ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ‘বিদ্যুৎ পাই না, অথচ বিল ঠিকই বেশি আসে’ – এমন ক্ষোভ প্রকাশ করেছেন নাম প্রকাশে জাহিদুল ইসলাম একাধিক গ্রাহক।
তেরখাদা বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘সারাদিন বিদ্যুৎ না থাকায় দোকান খুলে বসে থাকতে হয়। কাস্টমার কম, বিক্রি নাই। মাস শেষে আবার বিল বেশি। আমরা যাব কোথায়?’
জানান, জাতীয় গ্রিডে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। তিনি বলেন, ‘গরমের কারণে ফ্যান, ফ্রিজ ও মোটরের ব্যবহার বেড়ে যাওয়ায় ইউনিট বেশি উঠছে। কারো বিলে গরমিল মনে হলে অফিসে লিখিত অভিযোগ দিলে তা যাচাই করে সমাধান করা হবে।’
এলাকাবাসীর দাবি, অবিলম্বে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং স্বচ্ছভাবে বিল নিরীক্ষার ব্যবস্থা করা হোক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park