1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

তেরখাদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

বাংলার চেতনা নিউজ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা কেবল পুলিশ বা কোনো একটি প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, গণমাধ্যম এবং সর্বোপরী জনগণের সম্মিলিত দায়িত্ব।

জনগণের আস্থা অর্জন, স্বচ্ছতা বজায় রাখা এবং জনসেবাকে অগ্রাধিকার দেয়ার মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা গড়ে তুলতে পারবো। তিনি বলেন, উপজেলার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।তিনি বলেন, পারস্পারিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার মাধ্যমে তেরখাদাকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল এবং জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ৩০ জুন সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় একথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, এস আই তুষার রায়হান, প্রভাষক বিপ্লব সিকদার, সমীর কুমার সাহা, শিক্ষক আজিজুর রহমান’ কদর।
সভায় এছাড়াও অন্যান্য দপ্তরের অফিসারগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park