1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বিএনপি অঙ্গ সংগঠনের কর্মসূচি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি প্রতিহতের লক্ষ্যে দিঘলিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন।

গতকাল সোমবার (২৩ জুন) দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা আওয়ামী লীগের যেকোনো উসকানিমূলক বা অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, কৃষকদলের সভাপতি শেখ লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, কৃষক দলের সাধারণ সম্পাদক ইখতে কার, মোহাম্মদ আলী মিন্টু, মাহমুদুল হাসান মিঠু, ডাঃ এস এম মেহেদী হাসান, শেখ হেদায়েত, আব্দুস সালাম, সাবু,আবু হানিফ জাসু, নজরুল ইসলাম, মোল্লা তৈয়ব আলী প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা বিএনপির নেতারা বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। একই সঙ্গে তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park