1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুর পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা ছরোয়ার হোসেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

​আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন—সবখানেই চলছে নানা সমীকরণ ও আলোচনা। এবারের নির্বাচনে মেয়র পদে পিরোজপুর পৌরসভার সর্বস্তরের ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার।

​তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌরসভার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দলের সংকটকালীন সময়েও পিরোজপুর পৌর বিএনপিকে সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।স্থানীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ছরোয়ার হোসেন হাওলাদার পিরোজপুর পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলি এবং সাধারণ মানুষের সমস্যার সাথে তিনি ওতপ্রোতভাবে পরিচিত।

​দলীয় রাজনীতি ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি পিরোজপুরে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলার আসামি হিসেবেও পরিচিত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১/১১-এর সময় তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। এমনকি দল ও জনগণের পক্ষে কথা বলতে গিয়ে তাকে র‍্যাব তুলে নিয়ে ‘ক্রসফায়ার’ দিতে চেয়েছিল বলেও জানা যায়; তবে অলৌকিকভাবে ও ভাগ্যক্রমে সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। এতসব অত্যাচার ও জুলুম সহ্য করেও তিনি মাঠ ছাড়েননি, যা তাকে সাধারণ মানুষের মাঝে একজন অত্যন্ত ত্যাগী ও সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।পৌরসভার সাধারণ ভোটারদের একাংশের মতে, পিরোজপুরের অবহেলিত পৌর এলাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে একজন সৎ, যোগ্য, অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। আর সেই জায়গায় সরোয়ার হোসেন হাওলাদার একজন যোগ্য প্রার্থী হতে পারেন।

​মেয়র পদে আলোচনার বিষয়ে জানতে চাইলে মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার বলেন:​”আমি পিরোজপুর পৌরসভার সন্তান। এই মাটির মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি আজ এই অবস্থানে এসেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং পিরোজপুর পৌরবাসী যদি সুযোগ দেয়, তবে আমি এই পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। ইনশাআল্লাহ, জীবনের শেষ দিন পর্যন্ত আমি পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের একাংশের নেতাকর্মীরা জানান, ছরোয়ার হোসেন হাওলাদার দলে একজন পরিচ্ছন্ন, পরীক্ষিত ও রাজপথের ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তিনি মেয়র পদে নির্বাচন করলে দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাবেন বলে তারা আশাবাদী।

​সব মিলিয়ে, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, পিরোজপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মোঃ ছরোয়ার হোসেন হাওলাদারকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনা ততই বৃদ্ধি পাচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park