
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার দুপুরে তেরখাদা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎ ও মতবিনিময় কালে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে তার কর্তব্যকালীন উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সাহায্য ও সহযোগিতাসহ উপজেলা প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ ভাবে সংবাদ পরিবেশনের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় নবগঠিত কমিটির আহবায়ক নুর মোহাম্মদ সিফাত, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ,এম বাবুল সরকার, মোল্লা সেলিম আহমেদ, ডাঃ শুধংস কুমার,সদস্য সচিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম,ও সদস্য এসে,এম মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত ইউএনও
মিজ্ তাহমিনা সুলতানা নীলা
উপজেলার সার্বিক উন্নয়ন কাজের সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক চিত্র তুলে ধরাসহ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।।