1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে চোলাইমদ ও গাজাসহ আটক ০৫

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১০ লিটার চোলাইমদ, ৩ বোতল অফিসার চয়েজ ও এক পোটলা গাজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

(৩ নভেম্বর) রোববার রাতে এসআই আজাদ ও ফরিদ এর নেতৃত্বে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরিমোড় (আদিবাসিপাড়া) থেকে এই মাদকসহ আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন পুকুরি আদিবাসীপাড়ার বাসিন্দা রবিন হাসদার স্ত্রী মিনতি মার্ডি (৫২),আলাদিপুর ইউনিয়নের লালপাড়া গ্রামের মৃত মন্ড মুর্মুর ছেলে মুকুল মুর্মূ(২৭), বলিভদ্রপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ফয়সাল হোসেন (৪৬), রাঙ্গামাটি বলিহরপুর গ্রামের মৃত অক্ষয় রায়ের ছেলে আকালু রায় (৪৮),কাজিহাল ইউনিয়নের দক্ষিন ভেড়ম গ্রামের রুহুল আমিন বাচ্চুর ছেলে ইউনুস আলী (২৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিবাগত রাতে বিপুল পরিমানে মাদক জব্দ ও তার সাথে জড়িত মাদক কারবারি ৫জন আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে, আমামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park