1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সোনাডাঙ্গার চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার মামলায় অভিযুক্ত রফিককে বরিশাল থেকে আটক করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার (শ্বাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার ১নং অভিযুক্ত রফিক হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায়

জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানি এবং র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৯ মে ২০২৬ ইং তারিখ

খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৮),পিতা: মোঃ আলমগীর হাওলাদার, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্ত রফিক হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park