মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার (শ্বাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার ১নং অভিযুক্ত রফিক হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায়
জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-০৬, সদর কোম্পানি এবং র্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৯ মে ২০২৬ ইং তারিখ
খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর থ্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৩৮),পিতা: মোঃ আলমগীর হাওলাদার, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্ত রফিক হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.