1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ফুলতলায় রুপা এলিশা কওমী মাদ্রাসায় মালয়েশিয়ান প্রবাসী দীন মোহাম্মদকে সংবর্ধনা প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান

ফুলতলা উপজেলার মশিয়ালী রুপা এলিশা কওমী মাদ্রাসায় বুধবার বেলা ১২ টায় মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শেখ দ্বীন মোহাম্মদকে গনসংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি ফুলতলা উপজেলার মশিয়ালী দক্ষিণ পাড়া এলাকায় অবস্থিত রুপা এলিশা কওমী মহিলা আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা সত্তাধীকারী মোছাঃ রুপা খাতুন এর সভাপতিত্বে এবং মোছাঃ হাবিবা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শেখ দ্বীন মোহাম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক বেগ আব্দুর রাজ্জাক রাজ, হাফেজ মাওলানা শেখ আল আমিন, সভাপতি ফুলতলা খান জাহান আলী মডেল প্রেসক্লাব মিয়া বদরুল আলম, সাংবাদিক এস এম মমিনুর রহমান, সাংবাদিক সুব্রত বিকাশ মন্ডল, শেখ সওকত আলী, শেখ শফিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা জনাবা মোছাঃ রুপা খাতুন জানান এই প্রতিষ্ঠানের সকল উন্নয়ন ও অগ্রগতিতে মালয়েশিয়া প্রবাসী দ্বীন মোহাম্মদ ও আব্দুর রাজ্জাক রাজের অবদান অনস্বীকার্য ও ভবিষ্যতে এই অবদান আমাদের কাছে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে ভুয়সী প্রশংসা করেন। মালয়েশিয়ান প্রবাসী দ্বীন মোহাম্মদ ও আব্দুর রাজ্জাক রাজ তারা উভয়েই মাদ্রাসায় প্রবেশ এর রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে বেলা ২টায় মশিয়ালী দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি মোশারফ হোসেন মোল্লা ও সাধারন সম্পাদক আব্দুস সালাম গাজী এর আমন্ত্রণে মসজিদের দোতলার ছাদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ গাজী, মোঃ ইউনুছ আলী গাজী, রেজোয়ান গাজী সহ আরো অনেকে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park