1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া (খুলনা):

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক মো. সেলিম রেজা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মো. সেলিম রেজা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব।”

তিনি আরও বলেন, বিগত দিনগুলোতেও তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

এদিকে চেয়ারম্যান পদে মো. সেলিম রেজার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park