1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

তেরখাদায় উপজেলায়া ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ স্থায়ী বহিষ্কারসহ কমিটি পুনর্গঠনের দাবি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার তেরখাদায় অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও কটূক্তির অভিযোগে তার স্থায়ী বহিষ্কার এবং খুলনা জেলা ছাত্রদলের পকেট কমিটি” পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সরকারি ইখড়ি কাটেংগা হাই স্কুল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামিন শেখের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও রাজনৈতিক কটূক্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খুলনা জেলা ছাত্রদলের বর্তমান কমিটিকে “বিতর্কিত” আখ্যা দিয়ে তা পুনর্গঠনের দাবি জানান তারা।
তারা আরও বলেন, তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নেতা তারেক রহমান–এর নাম উল্লেখ করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park