1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

*মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, সাংসদ সদস্য জয়নুল আবেদীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।

*ঢাকা:* ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটি।

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।

মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করেন, সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার সমস্যা সমাধানে ব্যাপক কার্যক্রম শুরু করেন। তাঁর জনকল্যাণমুখী কাজে বাধা দিতে একটি কুচক্রী মহল বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে।

তিনি বলেন, কদমতলী শিল্প এলাকায় পতিত আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মো. হাসান ও সাজিদুর রহমান মাহিন ওরফে শুটার মাহিন রাজনৈতিক খোলস পাল্টে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা সরকার দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবেও তাদের নাম রয়েছে।

মোহাম্মদ মহিউদ্দিনের দাবি, হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও তাঁর ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরের মুক্তি দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. মহিউদ্দিন বলেন, যে মামলায় সাব্বিরকে আটক করা হয়েছে, সেই মামলার প্রধান আসামি ও বাদীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন কেন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে আটক করছে না? তাঁর মতে, এর পেছনে একটি রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে এবং তারা স্থানীয় এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park