1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় পোল্লা চাষে কৃষকের অভাবনীয় সাফল্য: লাভের মুখ দেখছেন খামারিরা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়া (খুলনা)১২ মে, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় চলতি মৌসুমে পোল্লা বা চিচিঙ্গার বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে বলে জানা গেছে।
অনেক কৃষক এখন সনাতন পদ্ধতির বদলে ‘মালচিং’ এবং ‘সেক্স ফেরোমন ফাঁদ’ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছেন। বিশেষ করে ‘রোহিণী’ বা উন্নত হাইব্রিড জাতের পোল্লা চাষে খরচ কম কিন্তু ফলন অনেক বেশি হচ্ছে।
খুলনার‌ ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মাত্র ২৫-৩০ শতাংশ জমিতে পোল্লা চাষ করে অনেক কৃষক খরচ বাদে ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত লাভ করছেন।‌ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী গ্রামের শাহজাহান মিস্ত্রীর ছেলে ইউসুফ আলী ৫০শতক জমিতে পোল্লার চাষ করে ‌এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
আগে অন্য ফসল চাষে যা লাভ হতো, এখন পোল্লা চাষে তার চেয়ে দ্বিগুণ আয় হচ্ছে। বাজারে এর চাহিদাও বেশ ভালো,” বলেন স্থানীয় এক সফল কৃষক।
বর্তমানে স্থানীয় পাইকারি বাজারে প্রতি মণ চিচিঙ্গা ১৩০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি পোল্লা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। আধুনিক বিপণন ব্যবস্থার কারণে কৃষকরা এখন জমি থেকেই সরাসরি পাইকারদের কাছে পণ্য বিক্রি করতে পারছেন, যা তাদের যাতায়াত খরচ কমিয়ে দিচ্ছে।
ডুমুরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা জানান, পোল্লা চাষে সফল হতে হলে সঠিক সময়ে বীজ বপন এবং সুষম সার প্রয়োগ নিশ্চিত করতে হবে। লতানো এই সবজির জন্য মাচা বা জাংলা মজবুত হওয়া জরুরি, যাতে ফলের ভারে তা ভেঙে না পড়ে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন:
“ডুমুরিয়ার মাটি ও আবহাওয়া বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে এবার পোল্লা বা চিচিঙ্গার যে বাম্পার ফলন হয়েছে, তা আমাদের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতার নতুন পথ দেখাচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি এবং উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করছি।”
তিনি আরো বলেন বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করতে কৃষকরা এখন জৈব সার এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। পোল্লা চাষে অল্প খরচে অধিক লাভ হওয়ায় অনেক শিক্ষিত যুবকও এখন কৃষিতে এগিয়ে আসছেন। ডুমুরিয়ার এই সফলতাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে আমরা বাজারজাতকরণ ও বিপণন ব্যবস্থায় কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবো।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park