1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ফুলবাড়িতে মাদকদ্রব্য সহ মাদকসেবনের দায়ে ৬ জন আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবন ও ১ গ্রাম মাদকদ্রব্য সহ আটক চারজন এবং নিয়মিত মামলায় আরো দুইজন মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল দিবাগত রাতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে ।

৯ মে (শনিবার) সকাল সাড়ে ১১টায় মাদক মামলায় চারজন নিয়মিত মামলায় দুইজন মোট ছয়জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
আটককৃত আসামীরা হলেন-
ফুলবাড়ী থানার মামলা নং-১৯,
বাড়াইপাড়া শমশেরনগর গ্রামের মৃত মহেন্দ্র মহন্তর ছেলে ১ নং আসামি মদন মোহন্ত (৪২) । রাজারামপুর ফকিরপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে ২ নং আসামী মো. সাগর হোসেন( ২৬) । মামলা নং ২০ ,দাদপুর মালিপাড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে ৩ নং আসামি মোঃ ফরহাদ হোসেন (৩৫) । একই গ্রামের মৃত ফুলচান মিয়ার ছেলে ৪ নং আসামি মো. আরিফ হোসেন (২৪) ।

অপরদিকে নিয়মিত মামলায় আরো দুইজন আসামি হলেন
ফুলবাড়ী থানার মামলা নং-০৫, জিআর-৬৫/২৬, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/ ৩৫৪/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; মূলে নিয়মিত মামলার ১। মোঃ ফারুক হোসেন (২৬), পিতা- মোঃ জালাল উদ্দিন ২. মোঃ জালাল উদ্দিন (৫৬), পিতা-মৃত নেজাম উদ্দিন, উভয় সাং-পুখুরী (হাটখোলা), ০৩নং কাজিহাল ইউপি, থানা-ফুলবাড়ী, জেলা- দিনাজপুর কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সাহ বলেন গতকাল ৮ মে দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এবং সেবনের সময় ৬ জন এবং নিয়মিত মামলায় আরো দুইজন মোট ৮জনকে আটক করা হয়েছে। ৯ মে শনিবার সকালে মাদকদ্রব্য সহ আসামিদের ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬ (১) ধারা অনুযায়ী ৮জন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে । মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এরকম অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park