1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

দিঘলিয়ায় অনলাইন ভিত্তিক দেশি পণ্যের সেবায় এগিয়ে যাচ্ছে “River Catch”

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলায় তরুণ উদ্যোক্তা মোঃ আকিব হোসেন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন অনলাইন ভিত্তিক দেশি পণ্যের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম “River Catch”।
দীর্ঘদিন ধরে তিনি দেশি প্রজাতির মাছ, দেশি মুরগি, হাঁস, কোয়েলসহ বিভিন্ন খাঁটি দেশীয় পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন। তার এই উদ্যোগের মূল লক্ষ্য গ্রাহকদের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার সরবরাহ করা।
তরুণ উদ্যোক্তা আকিব হোসেন এ প্রতিবেদককে বলেন, বর্তমান সময়ে মানুষ ভেজাল ও কৃত্রিম খাবার নিয়ে উদ্বিগ্ন। তাই আমি খাল-বিল ও নদীর দেশি মাছ সংগ্রহ করে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি দেশি মুরগি ও অন্যান্য পণ্য ঘরোয়া পরিবেশে প্রস্তুত করে সরবরাহ করছি।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমার এই উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে River Catch অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে, যা স্থানীয় গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মোঃ আকিব হোসেনের মোবাইল নাম্বার 01785950547।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park