1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ডুমুরিয়ার চুকনগর ৬৪ জন পরিবেশকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ডুমুরিয়ার চুকনগরে আদর্শ প্লেস কনফারেন্স রুমে “উত্তম কৃষি পদ্ধতি (GAP) এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” বিষয়ক পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এ কর্মশালায় বিশেষভাবে আমন মৌসুমের উপযোগী ধানের জাত, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP)-এর মূল দিকসমূহ এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আমন ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি, নিরাপদ ব্যবস্থাপনা এবং সঠিক প্রয়োগ কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও লিগালের প্রতিনিধি সহ জেলার প্রায় ৬৪ জন পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, GAP অনুসরণ ও বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা, ফসলের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কর্মশালা পরিবেশক ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকদের কাছে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park