1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহ”ত ৫.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার সোহেল রানা )
খুলনার তেরখাদায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।শনিবার ২৫ এপ্রিল সকালে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর আলম ৫৬ তেরখাদা এলাকার ইকরাম শেখের ছেলে। তিনি সাইফুল গ্রুপের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন মো. হিজমুল্লাহ সোহেল রানা ৪০, নূর শেখ ৫৫, মুসা শেখ, মফিজুর রহমান ৪৫ ও আলী হুসাইন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে নুর আলম গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সমর্থিত গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষ মধুপুর ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক সাইফুল গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় আহাদুল ৩০, সাইফুল ৩৫, আরিফ ২৬ ও রিয়াজ ২৮ সহ ২০-২৫ জন অংশ নেয় বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান,দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park