1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা ২৩ এপ্রিল ২০২৬: আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (International Hydrographic Organization-IHO) ৪র্থ সম্মেলন গত ১৯ থেকে ২৩ এপ্রিল ২০২৬ মোনাকোতে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সম্মেলনে আয়োজিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার শীর্ষ পদসমূহের নির্বাচন প্রক্রিয়াতেও বাংলাদেশ স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থাপনা ও হাইড্রোগ্রাফিক উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা আরও সুসংহত হয়েছে।

প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার অধিবেশনটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে বিভিন্ন বিষয়ে কৌশলগত দিক-নির্দেশনা প্রণয়ণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। চলতি বছরের অধিবেশনে নটিক্যাল চার্ট প্রণয়নের আন্তর্জাতিক মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামো জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ অধিবেশনে পরবর্তী প্রজন্মের হাইড্রোগ্রাফিক মানদণ্ডে রূপান্তর, বিশেষত এস-১০০ ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্বয়ংক্রিয় জরিপ পদ্ধতিসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়টি আলোচিত হয়। এছাড়া হাইড্রোগ্রাফিক তথ্য বিনিময়, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে উপকূলীয় রাষ্ট্রসমূহের জন্য হাইড্রোগ্রাফির গুরুত্ব আলোচনায় উঠে আসে।

সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধি ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে বৃহত্তর কৌশলগত উদ্যোগের প্রতিফলন। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন-এর ২৪তম সভায় বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে এবং উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park