1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: দম্পতি নিহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাহ খুলনা

খুলনা মহানগরীর দৌলতপুর রেলিগেট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটের সময় রেলিগেট অ্যাডামস অফিসের সামনে রয়েল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন বটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোট ইউনিয়নের ভাতগাতী গ্রামের বাসিন্দা তানভীর ও তার স্ত্রী।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে তানভীর ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে খুলনার দিকে আসছিলেন। তারা রেলিগেট এলাকায় অবস্থিত অ্যাডামস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি রয়েল পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই তানভীর ও তার স্ত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে।প্রশাসনিক ব্যবস্থা:খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নিহতদের গ্রামের বাড়ি ভাতগাতীতে এই খবর পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও তার স্ত্রীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park