1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নেছারাবাদে জামায়াতের দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক, নেছারাবাদ:

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ‘ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের তৃণমূল পর্যায়ের কাজকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে শনিবার(১১এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেছারাবাদ ​উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। তিনি “সংগঠন পরিচালনায় ইউনিয়ন দায়িত্বশীলদের করণীয়” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। নেতৃত্বের গুণাবলি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন:
​”সেই নেতারাই উত্তম, যাদের তোমরা ভালোবাস এবং তারাও তোমাদের ভালোবাসেন; তোমরা যাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করেন।”

​প্রধান অতিথি তার বক্তব্যে দায়িত্বশীলদের মানোন্নয়ন ও সাংগঠনিক মজবুতির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন বলিষ্ঠ ঈমান ও উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। কথা ও কাজের মধ্যে মিল রাখা বাঞ্ছনীয়।কঠোরতা বর্জন করে কোমলতা ও উদারতা দিয়ে জনগণের মন জয় করতে হবে। সবসময় অন্যের কল্যাণ কামনা করতে হবে।সংগঠনের কাজকে এগিয়ে নিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

​সবাইকে মনে রাখতে হবে একজন মুমিনকে তিন স্তরে জবাবদিহিতার মানসিকতা লালন করতে হবে— ১. আল্লাহর নিকট, ২. সংগঠনের নিকট এবং ৩. নিজের বিবেকের নিকট।প্রতিদিন নিজের দোষ-ত্রুটিগুলো লিপিবদ্ধ করে তা একে একে দূর করার চেষ্টা করতে হবে।আমানতের খেয়ানত না করে বিপুল হিম্মত ও সাহসিকতার সাথে ময়দানে কাজ আঞ্জাম দিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান। সভায় বক্তারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার হৃদয়ে সকলকে নিয়ে কাজ করার এবং সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করার আহ্বান জানান। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুর রশীদ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park