নিজস্ব প্রতিবেদক, নেছারাবাদ:
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী 'ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির' সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের তৃণমূল পর্যায়ের কাজকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে শনিবার(১১এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেছারাবাদ উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। তিনি "সংগঠন পরিচালনায় ইউনিয়ন দায়িত্বশীলদের করণীয়" শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। নেতৃত্বের গুণাবলি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন:
"সেই নেতারাই উত্তম, যাদের তোমরা ভালোবাস এবং তারাও তোমাদের ভালোবাসেন; তোমরা যাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করেন।"
প্রধান অতিথি তার বক্তব্যে দায়িত্বশীলদের মানোন্নয়ন ও সাংগঠনিক মজবুতির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন বলিষ্ঠ ঈমান ও উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। কথা ও কাজের মধ্যে মিল রাখা বাঞ্ছনীয়।কঠোরতা বর্জন করে কোমলতা ও উদারতা দিয়ে জনগণের মন জয় করতে হবে। সবসময় অন্যের কল্যাণ কামনা করতে হবে।সংগঠনের কাজকে এগিয়ে নিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সবাইকে মনে রাখতে হবে একজন মুমিনকে তিন স্তরে জবাবদিহিতার মানসিকতা লালন করতে হবে— ১. আল্লাহর নিকট, ২. সংগঠনের নিকট এবং ৩. নিজের বিবেকের নিকট।প্রতিদিন নিজের দোষ-ত্রুটিগুলো লিপিবদ্ধ করে তা একে একে দূর করার চেষ্টা করতে হবে।আমানতের খেয়ানত না করে বিপুল হিম্মত ও সাহসিকতার সাথে ময়দানে কাজ আঞ্জাম দিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান। সভায় বক্তারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার হৃদয়ে সকলকে নিয়ে কাজ করার এবং সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করার আহ্বান জানান। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুর রশীদ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.