1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় উপজেলা এমপি হেলালের নির্দেশে খাল পরিষ্কারে মাঠে বিএনপি নেতা মিল্টন মুন্সি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূজনিয়া–বরইতলা খাল দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছিল। এতে স্থানীয় জনজীবন ও কৃষিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছিল। সেচ সংকট, দৈনন্দিন পানির চাহিদা ব্যাহত হওয়া এবং মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী।এমন পরিস্থিতিতে খালটি পুনরুদ্ধারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মিল্টন হোসেন মুন্সি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন।শুক্রবার (৯ এপ্রিল) সকালে ভূজনিয়া–বরইতলা খালে কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়। স্থানীয় জনগণ, বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।এ সময় খালের কচুরিপানা অপসারণ কার্যক্রমে মিল্টন হোসেন মুন্সিকে মাঠে সরাসরি অংশ নিতে দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন এবং শ্রম দেন।মো. মিল্টন হোসেন মুন্সি বলেন, “বারাসাত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূজনিয়া–বরইতলা খালটি কচুরিপানার কারণে দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের অভিভাবক এমপি হেলাল ভাইয়ের নির্দেশনায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু নাস্তার ব্যবস্থাও করা হয়েছে এবং আমিও নিজে শ্রম দিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য এ ধরনের কাজ অব্যাহত থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে মশার উপদ্রবসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাল পরিষ্কারের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন।এলাকাবাসীর মতে, এ ধরনের স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ নিয়মিতভাবে চালু থাকলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে এবং কৃষি উৎপাদনসহ জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park