1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ইসলামিক ফাউণ্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সোমবার সকাল থেকে দিন ব্যাপি ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জে গমনেচ্ছু হজ্জযাত্রীদের ০২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

হজ্জ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ও হজ্জযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা করেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কানিজ ফাতেমা লিজা। হজ্জের ধর্মীয় বিধিবিধান সম্পর্কে উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে হাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল কালাম শামসুদ্দীন।

অনুষ্ঠানে ৩৪৮ জন হজ্জ যাত্রী উপস্থিত ছিলেন। দুই দিনে ৯৮৫ জন হজ্জ যাত্রী অংশ গ্রহন করবেন। এর মধ্যে ৯৬১ জন বেসরকারি হজ্জ যাত্রী এবং ২৪ জন সরকারি হজ্জ যাত্রী। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯ টার সময় হজ্জ যাত্রীদের রেজিষ্ট্রেশন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় স্বাগত বক্তব্য এবং সকাল ১০ টার সময় প্রশিক্ষণ কর্মশলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলা ১ টার সময় মুক্ত আলোচনা ও ১ম দিনের সমাপনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দ্বিতীয় দিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park