1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।।

খুলনার রূপসায় বাসের ধাক্কায় লিলি কুন্ডু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আহমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় নিহত নারীর স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। নিহত ওই নারী খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। এই দম্পতি বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে (খুলনা মেট্রো-হ ১৪-৫২৭৫) বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আহমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের স্বামীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park