1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিএনপি নেতা আলী ইমরাজ জুয়েল সাচিয়াদাহ ইউনিয়নকে গড়তে চান পৌরসভার আদলে মডেল ইউনিয়ন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা জেলার বিএনপির সাবেক সদস্য ও খুলনা জেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলী ইমরাজ জুয়েল তেরখাদা উপজেলার ৪নং সাচিয়াদাহ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান।
আলী ইমরাজ জুয়েল সুষমসেবা নিশ্চিত করতে চান তেরখাদা উপজেলার অবহেলিত ও উপেক্ষিত সাচিয়াদাহ ইউনিয়ন ও ইউনিয়ন বাসীর। উন্নয়ন করতে চান সাচিয়াদাহ ইউনিয়নের সকল রাস্তা,ঘাট,ব্রিজ,কালভার্ট,মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের।
তিনি ইউনিয়নের কাঁচা সড়ক পাকা করণ, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে চান। তিনি
সাচিয়াদাহ ইউনিয়ন বাসীকে উজ্জীবিত করতে। অসহায় মানুষের পাশে দাড়িয়ে সুষম সেবা নিশ্চিত করতে।
বিশিষ্ট সমাজসেবক ও খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে সাচিয়াদাহ ইউনিয়ন বাসীকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।দিনমুজুর ও অসহায়দের পাশে থেকে নিরলস সেবা প্রদান করে আসছেন। তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রদলের নেতা হিসেবে সংগঠন থেকে এগিয়ে নিয়ে গেছেন বিচক্ষণতার সাথে। খুলনা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন। যুব সংগঠনটিকে গতিশীল এবং বেগবান করতে তার ছিলো প্রাণান্তকর চেষ্টা। পরবর্তীতে আলী ইমরাজ জুয়েল ৩০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত হন। তার কর্মযজ্ঞের কারণে তাকে জেলা বিএনপির সদস্য নির্বাচিত করা হয়। তিনি এখন খুলনা জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি মেধা মনন খাটিয়ে সাচিয়াদাহ ইউনিয়নবাসীর ভাগ্যোন্নয়নে পরিশ্রম করে আসছেন। ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যে দীর্ঘদিন আগে থেকে গরীব মেধাবী ছাত্রদের সহযোগী হিসেবে সহযোগিতা, অসহায়দের পাশে দাঁড়ানো, এলাকার আইন শৃঙ্খলা ভালো রাখা, কোন্দল মীমাংসা সহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনি সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তিনি গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।
আলী ইমরাজ জুয়েল মানবতার মুর্ত প্রতীক। আলী ইমরাজ জুয়েল রাজনৈতিক সংগঠনের মধ্যেও তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। তিনি দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেন, দলকে সুসংগঠিত করা, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দলের সকল প্রকার প্রচার প্রসারে রয়েছে তার রয়েছে অক্লান্ত পরিশ্রম। তার কর্মের সুনাম ও সুখ্যাতি শুধু সাচিয়াদাহ ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা উপজেলায় তার রয়েছে ব্যাপক সুনাম এবং সুখ্যাতি। সকলের কাছে তিনি একজন গ্রহণযোগ্য মানুষ। আলী ইমরাজ জুয়েল শিক্ষা, দীক্ষায়, সামাজিকতায়, মানবতায়, গরীব দুঃখী মেহনতী মানুষের সেবায় শীর্ষে অবস্থান করছেন। তিনি, অক্লান্ত পরিশ্রম করে এবং মেধা মনন খাটিয়ে
নিজস্ব অর্থায়নে সাচিয়াদাহ ইউনিয়নবাসীর নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন। জেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলী ইমরাজ জুয়েল সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, বাকি জীবনও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান। সকল শ্রেণি পেশার লোক নিয়ে সাচিয়াদাহ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান। বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও মন্দির বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন সাচিয়াদাহ ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠা করতে চান। সাচিয়াদাহ ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সকল প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে চান। তিনি বলেন, সাচিয়াদাহ ইউনিয়নকে গড়তে চান পৌরসভার আদলেই।
এজন্য তিনি সাচিয়াদাহ ইউনিয়নবাসীসহ তেরখাদা উপজেলাবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park