1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

৩৭.৭৫ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে ‌র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতারসহ বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সচেষ্ট রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১৪.০০ ঘটিকার সময় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন মোঃ আল্লাউদ্দিন শেখ এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে সূত্রোক্ত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামী *কিবরিয়া শিকদারকে (৩৬)* গ্রেফতার করে। এজাহার বিশ্লেষণে জানা যায় যে, গত ২৪/০৯/২৫ খ্রি. রাত ২৩:০০ ঘটিকার সময়

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বালুরচর সাকিনস্থ জনৈক মোঃ শিপন সরকার (৩৫) প্রতিদিনের ন্যায় তার পরিবারের লোকজন নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যান। ঐ দিন দিবাগত রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত তার বসত বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে হাইড্রোলিক মেশিন দ্বারা জানালার গ্রিল কেটে বসত ঘরে প্রবেশ করে বাদী মোঃ শিপন সরকার ও তার বড় ভাই শাকিল সরকারের পরিবারের লোকজনদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হাত পা বেঁধে মারধর করে ঘরের আলমারির মধ্যে রাখা সর্বমোট

৩৭.৭৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার), ব্যবহৃত ১টি Iphone 15 Pro Max ও ১টি SAMSUNG S20 মোবাইল সেট সহ সর্বমোট অনুমানিক মূল্য ৬৯,৯৬,২৫০ (ঊনসত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মোঃ শিপন সরকার (৩৫) বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park