1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদা উজেলায়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে ২৬ শে মার্চ খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপোধ্বনী এবং বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা শুরু হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী।
পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী এবং পরে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক ( মন্টু ), উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান,অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান।
এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার গণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী’ র সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শেখ হাফিজুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park