
মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩শতজন নগদ অর্থ ২২৫ জনকে শাড়ি দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও মহিলাদের শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, দিনাজপুর জেলা বিএনপির ( সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম , সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার,বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান , ৫ নং খায়েরবাড়ি ইউপি সদস্য লিটন মন্ডল, ফুলবাড়ি পৌর বিএনপি সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরী, সাইদুর মাস্টার , ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হক (খোকন), নুরুজ্জামান মোল্লা, আলাদিপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি আনোয়ার হোসেন সব প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিক বৃন্দ।
বিতরনের সময় বক্তব্যে প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক বলেন, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ত্রাণ ও কল্যাণ তহবিলের এই অর্থ বরাদ্দ দিয়েছে ,যা আজ বিতরন করা হলো। এবার ৩ শত জনকে প্রতি একজনের মাঝে ১ হাজার টাকা ও ২২৫ জন নারীদের মাঝে একটি করে শাড়ী, বিতরণ করা হয়েছে। এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।