1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ইসমাইল আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।

খুলনায় যুবদল নেতা রাশিকুল আনাম রাসু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি আটকে আমরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। সাথে বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করি। তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করি। পরবর্তীতে কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।

এদিকে ইসমাঈলকে আটকের পর হত্যাকাণ্ডের সময় উপস্থিত কয়েকজনকে ডিবি কার্যালয়ে আনা হয়। তারা তাকে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র এবং মারামারিসহ ৬টি মামলার সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park