1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা লবণচরা থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেএমপি কমিশনার – জাহিদুল হাসান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

১৭ মার্চ মঙ্গলবা বেলা ১১ ঘটিকায় বটিয়াঘাটা উপজেলার খোলাবাড়িয়া মৌজায় বর্তমান লবণচরা থানার দক্ষিণ পার্শ্বে লবণচরা থানার প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম- সেবা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আধুনিক, টেকসই ও মানসম্মত থানা ভবন নির্মাণের মাধ্যমে পুলিশি সেবার মান আরও উন্নত হবে। এ সময় তিনি নির্মাণ কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নতুন এই ভবন নির্মিত হলে লবণচরা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার) ও লবণচরা থানার ওসি,সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park