মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
১৭ মার্চ মঙ্গলবা বেলা ১১ ঘটিকায় বটিয়াঘাটা উপজেলার খোলাবাড়িয়া মৌজায় বর্তমান লবণচরা থানার দক্ষিণ পার্শ্বে লবণচরা থানার প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম- সেবা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আধুনিক, টেকসই ও মানসম্মত থানা ভবন নির্মাণের মাধ্যমে পুলিশি সেবার মান আরও উন্নত হবে। এ সময় তিনি নির্মাণ কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নতুন এই ভবন নির্মিত হলে লবণচরা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার) ও লবণচরা থানার ওসি,সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.