1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আলহাজ্ব সারোয়ার খান কলেজ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ মার্চ) বাদ আসর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক ইলিয়াস হুসাইন এর সভাপতিত্বে এবং গ্রীণ লাইফের প্রতিষ্ঠা পরিচালক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী শেখ রওশন আজাদের পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ রকিবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আঃ হাই সোহেল, বিশিষ্ট সাহিত্যিক ও কবি আঃ সামাদ।
আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মাওঃ ইয়াকুব আলীসহ বিভিন্ন ইউনিট জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা এবং ইসলামী ছাত্র শিবির ও এনসিপির নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান আমাদের পারস্পরিক সহানুভূতির শিক্ষা দেয়।

যে কোনো দিন ক্ষুধার্ত থাকে নি সে ক্ষুধার কষ্ট বুঝতে পারেনা। রোজা আমাদেরকে সেই ক্ষুধার্ত মানুষের কষ্টের কথা মনে করিয়ে দেয়। যারা মনে এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে ব্যার্থ হবে তারা তাদের জীবনে সফল হতে পারবেনা।
তিনি আরও বলেন, সমাজে আজ অন্যায়, পাপ কাজে ভরে গেছে। সমাজে নেতারা আজ হতদরিদ্র মানুষের অধিকার হরণ করছে। এগুলোর মূলোচ্ছেদ করে কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।

সেনহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে বোগদিয়া মাদ্রাসা মাঠে অনুরূপ আর একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park