1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

যশোরে র‍্যাবের অভিযানে কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রাম থেকে সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার ৯ মার্চ ২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কেশবপুর উপজেলার

পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জামসহ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করে।
যশোরের ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স অভিযানে নেতৃত্ব প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের পাঁচ জনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ ।

এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান চলাকালীন কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

অভিযান শেষে মেজর এ.টি.এম ফজলে রাব্বী, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park